চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতার আহ্বান বিভাগীয় কমিশনারের

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম; পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর…

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও…

দুর্গম পাহাড়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার আটক ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান…

চট্টগ্রামে লরির তলায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার নেভি হাসপাতাল গেট সংলগ্ন সড়কের ভাঙা ও খানাখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. মেহেদী হাসান। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা।…

‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর ২০ বছর পূর্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শিশু উৎসব ২০২৬

আবৃত্তি, সংগীত, নৃত্য, পাপেট শো ও জাদুর মোহনীয় পরিবেশনায় দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিল চট্টগ্রাম শহরের শতাধিক শিশু-কিশোর। বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস ’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশু উৎসব ২০২৬’ পরিণত হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। গত শুক্রবার (২৪ জুলাই) থিয়েটার…

সাগরে চলছে লঘুচাপ। জেলেরা রয়েছেন নিরাপত্তার শঙ্কায়।

সাগরে চলছে লঘুচাপ। জেলেরা রয়েছেন নিরাপত্তার শঙ্কায়। এঅবস্থায় তারা গভীর সমুদ্রে যাচ্ছেন না মাছ ধরতে। ফলে প্রত্যাশিত মাছ ধরতে না পেরে জেলেদের মাঝে বিরাজ করছে হতাশা। ছবিটি আনোয়ারা পারকির চর সৈকত এলাকা থেকে তুলেছেন আনিসুজ্জামান দুলাল।

ডেঙ্গু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার এবং অবকাঠামোগত ক্ষতি প্রতিরোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি…

চন্দনাইশে ১,৫০০ বন্যাদুর্গত পরিবারের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার পশ্চিম হারলা এলাকার ১,৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে পশ্চিম হারলা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং চন্দনাইশ…

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌবাহিনী গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ। এ সময়…

কোতোয়ালীতে ১২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৪ জুলাই এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিমের নেতৃত্বে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির একটি দল কোতোয়ালী থানার ৪ নম্বর…