পটিয়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন ১৬ নম্বর…