এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ঢাকায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বহিষ্কৃত ও বিতর্কিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।
জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়। ওই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গাজী সালাউদ্দিন তানভীরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।