খেলাধুলা-বিতর্কে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: শামীম

শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, চিন্তাশক্তি ও নেতৃত্বের…

কলেজে যাওয়ার পথে নিখোঁজ ১৭ বছরের কিশোরী, সন্ধান চায় পরিবার

চট্টগ্রামের বন্দর থানাধীন মধ্যম হালিশহর মুন্সিপাড়া এলাকা থেকে নাহিদা আক্তার মিথিলা (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকালে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।…

ফৌজদারহাট বিআইটিআইডিতে ‘ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, “সকলের প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। সচেতনতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধের মূল ভিত্তি।”…

রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণপূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে…

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী ৪ বাংলাদেশি সাঁতারুকে সংবর্ধনা

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে পদকজয়ী সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা পাওয়া সাঁতারুরা হলেন—১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদকজয়ী…

ডিসি হিলকে আরও সুন্দরভাবে সাজানোর উদ্যোগ নজরুলের স্মৃতির শতবর্ষে মুক্তমঞ্চ নির্মাণ

চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের অন্যতম পরিচিত স্থান ডিসি হিলকে আরও নান্দনিক ও আধুনিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, দীর্ঘদিনের ব্যবহারে ডিসি হিলের বিভিন্ন স্থাপনা জীর্ণ হয়ে পড়েছে। সেগুলো সংস্কারের পাশাপাশি…

যানজট কমাতে নগর বিকেন্দ্রীকরণের প্রস্তাব পার্কিং, গণপরিবহন ও ভবনের ব্যবহার নিয়ন্ত্রণে জোর

চট্টগ্রাম নগরের যানজট কমাতে শুধু সড়ক সম্প্রসারণ নয়, নগরের কেন্দ্রনির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠান প্রান্তিক এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। একই সঙ্গে হাইরাইজ পার্কিং নির্মাণ, আধুনিক গণপরিবহন চালু, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভবনের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব…

দেওয়ানহাটে তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় তদারকি কার্যক্রম চালিয়ে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদারকি কার্যক্রমে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত…

পার্কভিউ হসপিটাল ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন…

সন্দ্বীপে বিএনপি নেতার সংবাদ সম্মেলন, নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগের দাবি, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক সুজন মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে তাঁর বিরুদ্ধে করা…