উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করা সম্ভব: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও কার্যকর করা সম্ভব। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করার ক্ষেত্রেও নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উদ্ভাবনে…

যানজট নিরসনে সিডিএর অভিযান অব্যাহত

নগরীর যানজট নিরসন ও ভবনের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ধারাবাহিক অভিযানে আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপন এবং কোনো কোনো প্রতিষ্ঠানে পার্কিং না থাকার চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে…

জ্ঞানভিত্তিক অর্থনীতি ছাড়া বিনিয়োগবান্ধব দেশ গড়া সম্ভব নয়: চেম্বার সভাপতি

দেশের অর্থনীতিকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে জ্ঞানভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, আগামী ২০ বছরে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় সরকার যে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন…

শ্রম অসন্তোষ ঠেকাতে সময়মতো বেতন-ভাতা পরিশোধের আহ্বান

শিল্প-কারখানায় শ্রম অসন্তোষের অন্যতম কারণ হিসেবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিলম্বকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। একই সঙ্গে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং…

৫৭টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর ৯ এপিবিএনের

বাংলাদেশের বিভিন্ন থানা এলাকা থেকে জিডিমূলে উদ্ধার করা ৫৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রামের সাইবার টিম। সোমবার (৩১ আগস্ট) ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে…

নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: শামীম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, নজরুল ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর…

চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা পুলিশের অভিযানে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফটিকছড়ির দক্ষিণকুল এলাকার মো. পারভেজ (২৯) এবং…

ডবলমুরিংয়ে ১৫ লাখ টাকার চোরাই মাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে একটি ব্যাটারি ও আইপিএসের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২০ আগস্ট ভোরে আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোডের ‘হাজী ব্যাটারী হাউস’ নামের…

জিইসির আল-হেলাল হোটেলে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জিইসি এলাকার আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা…

টেকনাফে ২০০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং। কোস্ট গার্ড…