রোদ ও বৃষ্টি উপেক্ষা করে জুলুসে জনস্রোত

‘আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, / শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান...’ কিংবা ‘মুস্তফা জানে রাহমাত পে লাখো সালাম, / শাময়ে বযমে হেদায়াত পে লাখো সালাম...’—হৃদয়ছোঁয়া এসব হামদ, নাত, দরুদ শরিফ ও তাকবিরের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো বন্দরনগরী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমনী দিন পবিত্র…

জেদ্দা থেকে আসা বিমানের এক যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG136-এ অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে ফ্লাইটটি জরুরি ভিত্তিতে মাস্কাটে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া তথ্যমতে, জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রামের বাসিন্দা আনুমানিক ৫৫ বছর বয়সী সানোয়ারা বেগম নামের…

৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসেবায় আরও মানবিক, দায়িত্বশীল ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, সরকার যে দায়িত্ব দিয়ে একজন কর্মকর্তাকে চেয়ারে বসিয়েছে, তা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না—প্রত্যেককে…

রাউজানে ৪ খাদ্য প্রতিষ্ঠানে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় চারটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাউজান উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী…

চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের উদ্যোগ

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর অংশ হিসেবে ১২৬টি কনটেইনারে থাকা মোট ৩.২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে। ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার…

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের অভিযোগে বড়পোল, এনায়েত বাজার ও দেবপাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নগরবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি মামলা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সড়কে রাখা নির্মাণসামগ্রী জব্দ এবং ড্রেনের ওপর নির্মিত দোকান…

পার্কভিউ হসপিটাল ও মেঘনা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding—MOU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট)…

অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ডিসিহিল সংলগ্ন ফ্যামিলি মার্ট নামের দোকানে খাদ্যপণ্য হিসেবে কেওড়া জল ও গোলাপ জল বিক্রি, অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী ও খাদ্যদ্রব্য বিক্রি এবং…

শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম ডিসির

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আড়াই লাখ মানুষের জীবিকা জড়িত। এ শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি শ্রমিকদের জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিষাক্ত গ্যাস শনাক্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা…

হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশ নেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। পরে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত…