কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।