র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রামের নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান, পদাতিক।
গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ থেকে তিনি র্যাব-৭-এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি র্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানিয়েছেন।