মধুপুরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‎দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
‎সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস ও আশপাশের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক, এসময় উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাগর আহমেদ, এসময় ছাত্রদলের তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নায়ন ইসলাম, নাজমুল ইসলাম, মেরাজুল ইসলাম সহ অন্যান্যরা। ‎কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। ‎এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। ‎অভিযানে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।