মহাদেবপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । মেনোনাইট সেন্ট্রার কমিটি (এমসিসি) বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি সংস্থা “আলো “এসিস্ট্যান্ট ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন এ সভার আয়োজন করে। উল্লেখিত এনজিও আলো’র নির্বাহী পরিচালক মাসুদুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক এবং যুব উন্নয়ন অফিসারের প্রতিনিধি জহুরুল হক। প্রজেক্ট অফিসার মোসাঃ নাসিহা নাজ সৃজিলা এর সঞ্চালনায় সফল প্রশিক্ষণপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলতা বানু, বোরহান উদ্দিন ,আমিনা খাতুন ,শাওন প্রমূখ। উল্লেখ্য যে, গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা (আর এল এফ এস) ফেইস -২ প্রকল্পের অধীনে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক উদ্বুদ্ধ করন সভায় ২০ জন সফল প্রশিক্ষণার্থী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৪০ জন আগ্রহী তরুণ – তরুণী এবং এদের অবিভাবকগণ সহ আলো’র ২০ জন ভলেন্টিয়ার্স এ সময় উপস্থিত ছিলেন।