বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সিজিডি শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিডি শাখার সভাপতি মো. নুরুল আলম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মুজিব উদ্দিন ও মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ওপেন লাইন শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মো. ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখা (ফেনী)-এর সভাপতি মো. মোখলেছুর রহমান, ষোলো শহর শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মো. শাহিন আলম, সিআরবি শাখার সদস্য সচিব মো. এ টি এম সোহেল রানা, কারখানা শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মো. সোহেল মাহমুদ, ডিআরএম শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মো. সাইফুল আলম রিগেন এবং সদস্য সচিব মো. বশির আহমেদ উল্লেখযোগ্য।
প্রধান অতিথির বক্তব্যে মো. মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নবগঠিত সিজিডি শাখা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
মামুন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবিতে সংগঠন ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
বক্তারা নবগঠিত সিজিডি শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে নবগঠিত সিজিডি শাখার নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।