প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে-এমপি ফজলে হুদা

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে আমূল পরিবর্তনের জন্য বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন।কারণ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ১৭ বছরে ধ্বংস করে দিয়ে গেছে। ২৩ জুলাই বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি )এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণকালে এক সমাবেশে উল্লেখিত কথাগুলি বলেন । ২০২৫-২০২৬ অর্থবছরে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন লায়লা এর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতি আরা, ৯০ দশকের ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এর সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ ,সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শামসুল আলম বাচ্চু ,এমপি প্রতিনিধি ও কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন প্রমুখ। এ সময় প্রধান অতিথি আরো বলেন নারী শিক্ষার অগ্রগতির জন্য
স্নাতক বা সম্মান( অনার্স) পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ অবৈতনিক করা এবং উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রীদের জন্য বিশেষ ব্যক্তির ব্যবস্থা করা হয়েছে। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে ও মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রথম দেশে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন সরকার আপনার সন্তানের সকল দায়-দায়িত্ব নিলেও মূল কাজটি আপনাকেই করতে হবে । একজন মা -ই পারেন জাতির ভবিষ্যৎ তার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে । সন্তানকে আদর করবেন শাসন ও করবেন সাথে সাথে কঠোর পরিশ্রমী করে গড়ে তুলবেন। উল্লেখ্য যে, উপজেলার বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উপজেলার বিভিন্ন মাসিক সমন্বয় সভা এবং আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।