রাসেল সরদার এর পিতা লাল মিয়া সর্দার(৭০ ) (১৮জুলাই শনিবার ) ভোরে পূবাইল থানাধীন খিলগাঁও নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর পূবাইল স্কুল মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।মরহুমের নিজগ্রামে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া রাতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।তাঁর মৃত্যুতে পূবাইল সাংবাদিক ক্লাব এর সভাপতি রবিউল আলম , সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।