নতুন যাত্রায় জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর, ঘোষণা হলো ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি

পিরোজপুরের গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করেছে জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর (JAP)।

সম্প্রতি ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম শুরুর মাধ্যমে সংগঠনটি নতুন অধ্যায়ের সূচনা করে। নবগঠিত কমিটিতে এস. এম. সোহেল বিল্লাহ সভাপতি এবং এম. এ. নকিব নাছরুল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নূরুল হুদা বাবু ও গাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইমদাদুল, দপ্তর সম্পাদক নূরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক ওহি-বিল্লাহ এবং কোষাধ্যক্ষ মেহেদী হাসান (নয়ন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাসীর উদ্দিন, মো. আসাদুজ্জামান মামুন, মো. হাবিবুর রহমান, মনির হোসেন কাজী, মাইনুল হোসেন মুন্সি ও সবুজ জমাদার।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চায় কাজ করবে। একই সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি এস. এম. সোহেল বিল্লাহ এবং সাধারণ সম্পাদক এম. এ. নকিব নাছরুল্লাহ এক যৌথ বার্তায় পিরোজপুর জেলার সাংবাদিক সমাজ, সুধীজন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

তারা বলেন, সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নই সংগঠনের প্রধান লক্ষ্য।

নতুন এ উদ্যোগকে পিরোজপুরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের প্রত্যাশা, সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা পালন করবে।