তারেক রহমানের সরকার দুস্থ ও অসহায়দের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছেন-.এমপি ফজলে হুদা

তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অসহায় গরীব এবং দুস্থ মানুষের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করে দিচ্ছেন। তার নির্দেশে অতি দৃষ্টির কারণে যে সকল এলাকা প্লাবিত হয়েছে সে সকল এলাকায় এমপিরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে । আমিও আমার এলাকায় সকল দায়িত্বশীল নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করেছি, যাতে তারা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের ঠিকমতো তালিকা করেন এবং তাদের পাশে দাঁড়ান। ১৯ জুলাই রবিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের জি আর চাউল বিতরণ কালে ৪৮ নওগাঁ- ৩( মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উল্লিখিত কথাগুলি বলেন। এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সভাপতি জাহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ ,এস এম হান্নান ,যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমান ,খাজুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, প্রমূখ। এ সময় এমপি আরো বলেন-আমার আসনে অতিবৃষ্টিতে যে সকল এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল মানুষের প্রত্যেকটি ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। হরিপুর আবাসনের রাস্তার কাজ অতি দ্রুতই সম্পূর্ণ করা হবে। আবাসনে সেনেটেশনের সকল ব্যবস্থা করা হবে। অবসরের কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ ! তবে আমাকে একটু সময় দিতে হবে। উপস্থিত সমাবেশের উদ্দেশ্যে তিনি আরো বলেন-তারেক রহমান সরকার আপনাদের সকল সমস্যার সমাধান করবে তবে আপনাদেরও কথা দিতে হবে এলাকার পরিবেশ রক্ষায় প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মাদক নির্মূলে সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। আগামী ৭ দিনের মধ্যে খাজুর ইউনিয়নের সকল মাদক সেবী এবং মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিতে হবে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবিরা যে দলেরই হোক না কেন, দল মত নির্বিশেষে আইনের হাতে সোপর্দ করতে হবে। মনে রাখতে হবে , যারা মাদক নির্মূলে কাজ করবে তারাই আমার কাছে প্রিয় মানুষ। প্রধান অতিথির বক্তব্য দান কালে ফজলে হুদা উপস্থিত সমাবেশকে অবহিত করেন , সরকারি কোন কাজে সহযোগিতার

নামে আমার কোন নেতাকর্মী এক পয়সাও খাবে না। যদি কোন নেতা সাধারণ মানুষের কাছ থেকে কাজ করার নামে পয়সা খায় আমাকে বলবেন, আমি তার খবর করে দিব। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে যে সকল কাজ আপনাদের জন্য করতেন, দেশের জন্য করতেন , তার সবগুলোই বর্তমান সরকার করছেন কারণ, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই যোগ্য সন্তান তারেক রহমান। দেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সহ দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বাল্যবিবাহ বহুবিবাহ , ভূমি দখল, মাদকের কারবার সহ সমাজের খারাপ কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকবার জন্য অনুরোধ জানান। এছাড়াও তিনি উল্লেখ করেন যে, বিগত সরকার দেশের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেনি শুধু তাদের নিজের উন্নয়ন করেছে। হরিপুর আবাসন বিগত বিএনপি সরকারের আমলে স্থাপন করা হলেও গত ১৭ বছরে একটি ঘরের মেজে পর্যন্ত তারা পাকা করেনি। যার ফলে আজকে আপনাদের কাদার মধ্যে বসবাস করতে হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের ঘরের মেঝেগুলোও পাকা করে দেব । তিনি জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে করে দিয়ে বলেন জান্নাতের টিকিট বিক্রেতারা দেশে অরাজগতা সৃষ্টির লক্ষ্যে আবারও সক্রিয় হয়েছে। এদের ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। উল্লেখ্য যে মহাদেবপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সমাবেশ শেষে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত১ শ ১০জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে ১৫ কেজি করে চাউল তুলে দেওয়া হয়েছে।