রিজেন্টের চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

পল্লবী থানার একটি ওয়ারেন্ট হওয়া মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ইসিবি চত্বর থেকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) শাহেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির।

তিনি বলেন, ‘করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।’

তাকে ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।