চট্টগ্রামের বাঁশখালী পশ্চিম গুনাগরী কোদালা খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাঁশখালী কালিপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী ও কোকদণ্ডী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত কোদালা খালের তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১৯ জুলাই (রবিবার) উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিষ্ট্রেট ওমর সানি আকন এই অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল খালের তীর দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে স্থানীয় জনগণ জলাবদ্ধতা ও দুর্ভোগের শিকার হচ্ছিল। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের এ উচ্ছেদ অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, কোদালা খালের উপর অবৈধ স্থাপনার কারনে বর্ষায় পানি খালের তীর ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করার অভিযোগ রয়েছে স্থানীয় জনগনের।জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সরকারি খাল, নদী ও জলাশয় দখলমুক্ত রেখে পরিবেশ ও জনজীবন রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।