চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার প্রজ্ঞাপন থেকে জানা যায়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং জেলা পরিষদ আইন অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পরবর্তী প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম।