সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া অবস্থিত শিশু খাদ্য, উৎসব দধি ভান্ডারে অভিযানে প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

মাঠা ও ঘোল প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎসব দধি ভান্ডারে অভিযানে প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। সোমবার (৮) জুন ২০২৬ বেলা সাড়ে ১১ টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই শিশু খাদ্য রং, ফ্লেভার, ঘনচিনি মিশ্রিত করে শিশু খাদ্য রোবো, ড্রিংকো, হাইস্পিড, চাটনি, মাঠা উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎসব দধি ভান্ডারের মালিক মো: রাসেল তালুকদারকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালা করা হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসার এর সদস্য, জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্য ও ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।