বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মরহুম মনিরুল ইসলাম বাবুর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।
সম্প্রতি মরহুম মনিরুল ইসলাম বাবুর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবু সুফিয়ান মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি মরহুম মনিরুল ইসলাম বাবুর রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন, সহ-সভাপতি মো. মুজিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মুস্তাক, ক্রীড়া সম্পাদক মো. নাদিমসহ চট্টগ্রামস্থ শাখা কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, মনিরুল ইসলাম বাবু ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সহযোদ্ধা। তাঁর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত।
তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।