টাঙ্গাইলের মধুপুরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খোকন, মধুপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম আকন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, বিএনপি নেতা আবু সাঈদসহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা।
সভায় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।