প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

রাজধানীর গুলশানে নিজের বর্তমান বাসভবনেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ কারণে প্রধানমন্ত্রীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার।এর ফলে এই বাসভবন ও এর আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় চলে এসেছে। সংশ্লিষ্ট সূত্র…

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই চিঠি পৌঁছে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক প্রতিবেদনে বলা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর…

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)…

‘নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।’…

ফাইনালের পথে আর্জেন্টিনার সামনে কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল। একটি হার মানেই বিদায়, আর একটি জয় খুলে দেয় শিরোপার পথে নতুন দরজা। এমন পরিস্থিতিতে রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এই ম্যাচ জিততে পারলে তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন…

এইচএসসি পরীক্ষার্থী অপহৃত, আতঙ্কে পরীক্ষায় বসেনি ভাইও

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার আনিসা আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে, এ ঘটনার পর ওই শিক্ষার্থীর ভাইও আতঙ্কে পরীক্ষায় বসেনি। ভুক্তভোগী শিক্ষার্থীর মা আরজু বেগম সিরাজদিখান থানায়…

গণভোটের পরও কেন থমকে সংবিধান সংস্কার?

দুই বছর আগে জুলাইয়ের আন্দোলন শুধু একটি সরকারের পতন ঘটায়নি, বরং মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের নতুন প্রত্যাশা তৈরি করেছে। সেই প্রত্যাশার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হলেও সংবিধান সংস্কার নাকি সংশোধন—এ বিতর্কে মুখোমুখি সরকার ও বিরোধী দল। এই মতপার্থক্যকে কেন্দ্র করে সাংবিধানিক সংস্কার নিয়ে তৈরি হয়েছে…

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার (০৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও…

চোখে অশ্রু, কণ্ঠে শোক, অন্তরে প্রতিশোধের আগুন ইরানিদের

ইরানের রাজধানী তেহরানে কোটি কোটি মানুষের সমাগমে চলছে শ্রদ্ধা আর প্রতিশোধের অঙ্গীকারে ঘেরা এক ঐতিহাসিক বিদায়পর্ব। তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হতেই সেখানে নেমে আসে শোকাহত মানুষের ঢল। ভোর হওয়ার অনেক আগেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে…

বেবি বাম্প দেখিয়ে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী

গত মার্চ মাসেই বিবাহ বিচ্ছেদের খবর সামনে এনেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় বিয়ে ও মাতৃত্বের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী নিজেই। শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে এ দুই সুখবর জানান অভিনেত্রী। এ…