প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই চিঠি পৌঁছে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক প্রতিবেদনে বলা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ‘রাষ্ট্রদূত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।’

তবে চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো ধারণা দেননি অতিরিক্ত প্রেস সচিব।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।