৩ আগস্টের সেই ‘এক দফা’ বদলে দিয়েছিল পুরো আন্দোলনের গতিপথ

জুলাই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৩ আগস্ট। সেদিনই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আসে ঐতিহাসিক এক দফা ঘোষণা। এতে পাল্টে যায় আন্দোলনের গতিপথ এবং তৈরি হয় গণঅভ্যুত্থানের শক্ত ভিত্তি। তবে সমন্বয়কদের জন্য সেই সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ ছিল না। নাহিদ ইসলাম ও আসিফ…

আদালতে আসামিকে স্বজনের দেয়া পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদালত চত্বরেই হাজতির এক স্বজন ওই পাউরুটি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি ধরা পড়ার পর ওই হাজতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার…

শ্রীলঙ্কা দল নাকি ‘ইউরোপ একাদশ’? সাফে বাংলাদেশ নামছে চরম সতর্কতায়!

ইংল্যান্ড থেকে সাতজন, নরওয়ে ও সুইডেন থেকে তিনজন করে, অস্ট্রেলিয়া ও জার্মানি থেকে দুইজন করে এবং সুইজারল্যান্ড থেকে একজন। ট্রান্সফারমার্কেটের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কা জাতীয় দলের ২৬ জনের স্কোয়াডের ১৮ জন ফুটবলারই এখন প্রবাসী। হিসাবটা অনুযায়ী লঙ্কান দলের প্রায় ৮০ শতাংশ ফুটবলারেরই জন্ম কিংবা বেড়ে ওঠা…

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী নিম্নআয়ের পরিবার ছয় মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ…

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা, রুবেল আহ্বায়ক ও রমিজ সদস্য সচিব

চট্টগ্রামে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর আগে গঠিত কমিটি বিলুপ্ত করে ৯০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনের সাবেক সভাপতি সোহাগ…

সিএমপি কমিশনারের সঙ্গে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ, ডেভিড ইমনের দ্রুত বিচারের দাবি

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসনাত মোহাম্মদ শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগের নেতারা। সম্প্রতি সিএমপি সদর দপ্তরে…

ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ

নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আবদুর পাড়া ও শাপলা আবাসিক এলাকায় ওয়াসার গ্রাহকরা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাহাড়তলী থানাধীন ওই এলাকার বাসা–বাড়িতে এ পানি ব্যবহার করে কেউ কেউ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে বাসিন্দারা দাবি করেছেন। আবদুর পাড়া এলাকার বাসিন্দা মো.…

মুনাফায় চাপ, ঋণ বেড়ে প্রায় ১,২০০ কোটি টাকা গ্রামীণফোনের

দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি ও নিয়মিত লভ্যাংশ প্রদানের কারণে দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির মুনাফায় চাপ, ঋণ বৃদ্ধি এবং কয়েকটি আইনি জটিলতা নতুন করে আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির আর্থিক…

প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।…

বন্ধুত্ব: সময় বদলায়, ঠিকানা বদলায়; বদলায় না কিছু মানুষ

বন্ধুত্বের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, নেই কোনো উপসংহারও। বন্ধু মানে যেন নিজেরই আরেকটি প্রতিচ্ছবি—একজন, যার কাছে মুখোশের প্রয়োজন হয় না। অভিধানে বন্ধু একটি শব্দ হলেও বাস্তব জীবনে এটি হাজারো অনুভূতি, বিশ্বাস, স্মৃতি আর নির্ভরতার আরেক নাম। শৈশবের বিকেল, খেলার মাঠ, টিফিন ভাগাভাগি কিংবা স্কুল ছুটির সেই…