মোদির মানহানির মামলায় বিবিসিকে সমন জারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত তথ্যচিত্রের জন্য মানহানির মামলায় আদালত বিবিসিকে সমন জারি করেছে।  ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দিল্লি হাইকোর্ট সোমবার (২২ মে)  বিবিসিকে তার ওই তথ্যচিত্রের জন্য এ সমন জারি করে।

ওই তথ্যচিত্রে বলা হয়েছে, ২০০২ সালে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে এক দাঙ্গায় কমপক্ষে ১০০০ লোক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলমান।

তবে মুসলমানরা মৃতের সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি বলে দাবি করেছেন।

মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।  পরে তিনি জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন।

মোদির মানহানির মামলাটি করে গুজরাট ভিত্তিক অলাভজনক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সূত্র: আল-জাজিরা