আনোয়ারায় ছুরিকাঘাতে মা-বাবা নিহত হওয়ার ঘটনায় ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে আনোয়ারা থানায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই বাদী হয়ে এ মামলা করেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ছুরিকাঘাতে মা-বাবা নিহত হওয়ার মামলায় ছেলে রিমন দাশ গুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে ছেলে রিমন দাশ গুপ্ত ছুরিকাঘাতে হত্যা করেন বাবা স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং মা কল্পনা দাশকে (৫৫)। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, ছেলে রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল।