চট্টগ্রামে ইয়ামাহার নতুন শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল

চট্টগ্রামে বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার নতুন শোরুম ‘টুয়েন্টি এইট মোটরস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৫ জুলাই) নগরীর সিডিএ অ্যাভিনিউয়ের মুরাদপুর এলাকায় শোরুমটির উদ্বোধন মোটরসাইকেলপ্রেমীদের জন্য অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ হবে। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি সিআরবি মোড় থেকে শুরু হয়ে টাইগারপাস হয়ে মুরাদপুরের নতুন শোরুমে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুভ্রত রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন তামিম ইকবালের সহধর্মিণী ও টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা, জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন। এ ছাড়া ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্রেতারা ইয়ামাহার বিভিন্ন জনপ্রিয় এবং আধুনিক মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। শোরুমটিতে থাকছে সার্ভিসিং সুবিধা এবং জেনুইন স্পেয়ার পার্টসের নিশ্চয়তা। নতুন শোরুমের মাধ্যমে চট্টগ্রামের গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে ইয়ামাহা ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।