বাংলাদেশের বন্যায় আফগানিস্তানের সমবেদনা

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছে।রবিবার(১২ জুলাই ) বিবৃতি প্রকাশ করেআফগানিস্থানেরপররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে মন্ত্রণালয়টি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
একটানা প্রবল বর্ষণ ও বিধ্বংসী বন্যায় সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি, আহত এবং বাস্তুচ্যুতির ঘটনায় এক বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশী জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছে।
প্রসঙ্গত,গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ৭টি জেলার ৫৯টি উপজেলা এখন পানির নিচে। বন্যা এবং পাহাড়ধসের কারণে এখন পর্যন্ত ৫১টি তাজা প্রাণ ঝরে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন লাখো মানুষ।