শ্রীপুর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের শফিকুল ইসলাম লিটনের ছেলে সিয়ামের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযোগে সূত্রে জানা যায় , একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় অভিযুক্ত যুবকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের আশ্বাসের আড়ালে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তরুণী। ভুক্তভোগীর দাবি, পরে তিনি বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান। পাশাপাশি বিষয়টি প্রকাশ করলে ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে আইনি প্রতিকারের জন্য শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়।