বেনাপোলঃযশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার খড়িডাঙ্গা গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে টিটন হোসেন (২৪) ও শার্শা থানার বসতপুর গ্রামের কবিরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৫)।
বুধবার (২৬ আগস্ট) বিকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম এর নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ জনৈক মনিরের ড্রাগন বাগানের সামনে বসতপুর বাজার হতে গোগা বাজার গামী পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী টিটন হোসেনের কাছ থেকে ৯০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক মামলার তথ্য রয়েছে।উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।