মহাদেবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ৪৮ নওগাঁ -৩( মহাদেবপুর -বদলগাছি ) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চতুর্থ শ্রেণী থেকে নৈতিক শিক্ষা ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর। ২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবক সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এবং সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ,এমপির প্রতিনিধি ও সাবেক কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদুর রশিদ মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি , জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ট্যালেন্টপুলে , সাধারণ গ্রেডে ৫০ জন, কিন্ডারগার্ডেনের ট্যালেন্টপুলে ৮জন, সাধারণ গ্রেডে ১২ জন ,হাইস্কুলে ট্যালেন্টপুলে ২৫ জন সাধারণ গ্রেডে ৫৪ জন, মাদ্রাসার ট্যালেন্ট ১জন মাদ্রাসা পঞ্চম শ্রেণীতে ৬ জন এবং সাধারণ গ্রেডে ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধনা কালে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট এবং গাছের চারা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ফজলে হুদা আরো বলেছেন অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে নিজেদের সন্তানরা কখন কোথায় কিভাবে কার সাথে চলাফেরা করছে। তাছাড়াও তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার্থীদের আনন্দের সাথে শিক্ষাদান করতে হবে । উল্লেখ্য যে এর আগে সকাল দশটায় মহাদেবপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তাছাড়াও সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি ফজলে হুদা।