মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো: আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ পান্না এবং বিএনপি নেত্রী লিলি সরকার।
‎বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
‎আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।