উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে মহাদেবপুরে অবহিতকরণ সভা

দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে মহাদেবপুরে অবহিত করুন সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলার সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা উপ শাখা ব্যানারে এই অবহিত করুন সভা আয়োজন করে।
এতে ব্যাংক শাখা প্রধানগণ উদ্যোক্তা কৃষক উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে। সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার এজিএম (শাখা প্রধান) পরিতোষ চন্দ্র বসাক এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম মোঃ ওমর ফারুক, মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সোমা রানী প্রমূখ। দেশের উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে
৩ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল গঠন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে প্রচার ও সচেতনতা মুলক কর্মশালায় বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কৃষি ঋণ বিভাগের সহকারি পরিচালক মোঃ রাকি মিয়া।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – সরকারি কোনো কিছু পেলেই মানুষ এটাকে নিজের মনে করে। এই অভ্যাস থেকে সকলকে বের হয়ে আসতে হবে। কারণ, সরকারি সম্পদ সঠিকভাবে ব্যবহার করে পুনরায় রাষ্ট্রীয় তহবিলে ফেরত না দিলে সরকার দেশ চালাবে কিভাবে।
প্রশ্নোত্তর পর্বে কৃষক সাংবাদিক ব্যাংকার সহ বিভিন্ন উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি মোঃ রাকি মিয়া।#