আসন্ন ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. রাছেল হাওলাদার

জনসেবায় সক্রিয় তরুণ নেতৃত্বকে ঘিরে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক ও জনবান্ধব নেতা মো. রাছেল হাওলাদার। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকাবাসীর মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন মো. রাছেল হাওলাদার। বিশেষ করে তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তার প্রতি অনেকের আস্থা তৈরি হয়েছে বলে দাবি করছেন সমর্থকেরা।

এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে মো. রাছেল হাওলাদার একজন সম্ভাবনাময় প্রার্থী। নির্বাচিত হলে ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি কাজ করতে চান।

নির্বাচন প্রসঙ্গে মো. রাছেল হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডের মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। এলাকার মুরুব্বি, যুবকসহ সর্বস্তরের ভাই-বোনদের ভালোবাসা ও উৎসাহে আমি ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচিত হলে ওয়ার্ডটিকে একটি মডেল, উন্নত ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

স্থানীয় ভোটারদের কয়েকজন জানান, নির্বাচনে যোগ্য, সৎ ও মানুষের পাশে থাকা একজন প্রতিনিধিকে তারা দেখতে চান। তাদের প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট অনুষ্ঠিত হলে জনগণের পছন্দের প্রার্থীই নির্বাচিত হবেন এবং নির্বাচিত প্রতিনিধি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে ৪নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে মো. রাছেল হাওলাদারের প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে কে হবেন ৪নং ওয়ার্ডের পরবর্তী জনপ্রতিনিধি।