পূবাইলে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের কুদাব মুন্সিবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টার আর নেই।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার রাত ৮:৩০ঘটিকার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩১ আগষ্ট) দুপুর ২ টায় বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
, মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টায় আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টার এর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।