রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আকস্মিক সফরে ইউক্রেনের খেরসন এবং লুহানস্ক অঞ্চলে সামরিক সদর দপ্তর পরিদর্শন করেছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো দেশটি সফর করেছেন পুতিন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্রেমলিনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য নিশ্চিত জানিয়েছে।
মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দেন পুতিন। সেখানে তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে খবর নেন। এছাড়া বিভিন্ন কর্মকর্তাদের কাছে থেকে বিভিন্ন অঞ্চলের রিপোর্ট নেন। তবে পুতিন কখন-কিভাবে এ বৈঠকে যোগ দিয়েছেন তা জানায়নি ক্রেমলিন।
পুতিন ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের ন্যাশনাল গার্ড সদর দপ্তরও পরিদর্শন করেছেন।
ক্রেমলিন এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লুহানস্কে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন পুতিন।
এর আগে রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন।
এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।