মহাদেবপুরে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই চেক বিতরণের আয়োজন করে। জানা গেছে, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মহাদেবপুর উপজেলার অসুস্থ ও অসহায় ১৫ জন ব্যক্তির প্রতি জনকে ১০ হাজার টাকার চেক এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। ৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে অসহায়দের হাতে অনুদানেরএই চেক তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ,এমপির প্রতিনিধি এবং উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ প্রমুখ।#