পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন পূবাইলের কৃতি সন্তান মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান ও বাংলাদেশ প্রশাসন ক্যাডারের সৎ, দক্ষ এবং মেধাবী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা পদোন্নতি পেয়ে সিনিয়র উপ-সচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন।

রাষ্ট্রীয় প্রশাসনে দীর্ঘদিনের কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁর এই পদোন্নতিকে পূবাইলবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।

তাঁর এ অর্জনে পূবাইলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি সততা, দক্ষতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

পদোন্নতির এ খবরে পূবাইলবাসীর পক্ষ থেকে মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।