১১ দেশের ৩০০ শিক্ষক আসছেন চুয়েটের কনফারেন্সে

সপ্তমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যানড্ রিনিউবেল এনার্জি ICMERE-2023’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছে চুয়েট।

এতে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, নরওয়ে, রাশিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ ১১টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের তিনশ’ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল ও উদ্যোক্তা অংশ নেবেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে ১৬-১৮ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

এতে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হবে।

এবারের কনফারেন্সে ৮টি কি-নোট স্পিচ, ৬টি আমন্ত্রিত স্পিচ, ১৪টি টেকনিক্যাল সেশন ও একটি প্লেনারি সেশন থাকবে। প্রথম দিন ৭টি সেশনে ৭২টি ও দ্বিতীয় দিন ৭টি সেশনে ৬২টিসহ ১৩৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে।