নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গত ৩১ জুলাই (শুক্রবার) চট্টগ্রামের অস্থায়ী কার্যালয় রয়েল আইকেয়ার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দেবনাথের সঞ্চালনায় এবং সভাপতি লায়ন ডা. নারায়ণ দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নির্মল দেবনাথ লিটন।
সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন সহ-মহিলা বিষয়ক সম্পাদক অনিমা প্রভা দেবী।
আলোচ্যসূচির ওপর বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হরেন্দ্র কুমার নাথ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিরঞ্জন নাথ, কার্যকরী সভাপতি রিপন কান্তি নাথ এবং সাধারণ সম্পাদক সজল কান্তি নাথ। এ সময় অর্থ সম্পাদক সুজন চন্দ্র নাথ সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রামলাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুজন নাথ, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী প্রভা দেবী, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ, সদস্য অজিত কুমার নাথ, বোয়ালখালী উপজেলা সভাপতি প্রধান শিক্ষক বাদল কান্তি নাথ, বোয়ালখালী উপজেলা সাধারণ সম্পাদক বিকাশ নাথ এবং পটিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক অজয় দেবনাথসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের সভাপতি লায়ন ডা. নারায়ণ দেবনাথকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নির্মল দেবনাথ লিটনকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সংগঠনের প্রচার ও জনসংযোগ সম্পাদক রুবেল কান্তি নাথকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সভায় রিপন কান্তি নাথ এবং কলকাতা থেকে শ্রীমতী মীরা দেবনাথ ১০ হাজার ১০০ টাকা করে প্রণামী প্রদান করে দাতা সদস্যপদ গ্রহণ করেন। পাশাপাশি ২ হাজার ১০০ টাকা করে প্রণামী দিয়ে আরও সাতজন আজীবন সদস্যপদ গ্রহণ করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক উদ্যোগকে বেগবান করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
সভা শেষে সহ-মহিলা বিষয়ক সম্পাদক অনিমা প্রভা দেবীর সৌজন্যে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।