ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের মোকাদ্দেস মৃধা ওরফে মোকা (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার সময় কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া জানান, কারারক্ষীরা আসামী মোকাদ্দেস মৃধাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢামেকে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, আসামী মোকাদ্দেস মৃধা সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তার কয়েদি নম্বর ৯২৩৮/এ।