উদ্বোধনের দুই বছর পর চালু হতে যাচ্ছে চবির বঙ্গমাতা হল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত বহু আকাঙ্খিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হচ্ছে। আগামী ৮ই আগস্ট বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে হলটি খুলে দেওয়া হবে।

রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক সিলেট সভায় সভাপতির বক্তব্যে একথা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর শিরীন আখতার।

হলটি ২০২১ সালে ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উদ্বোধন করেন। কিন্তু নানা সমস্যা থাকায় চালু করা সম্ভব হয়নি হলটি।

চবি উপাচার্য বলেন, যেভাবে পারি যেখান থেকে পারি লোকবল নিয়োগ দিয়ে আমরা বঙ্গমাতা হল খুলে দেব। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ৮ আগস্ট থেকে ছাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে।