সৌদিতে বাবা-মা ও ভাই-বোনকে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় বাবা-মা ও ভাই-বোনকে হত্যা করেছে তাদেরই ভাই বোন। এ ঘটনায় জড়িত থাকায় সোমবার (২৪ জুলাই) দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, আব্দুল আজিজ বিন ফাহেদ বিন গাজাইহ আল-হারেথি এবং তার বোন ওহুদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারণ নিজেদের মা এবং ভাই আব্দুর রহমান ও আব্দুল্লাহকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দেয়। পরদিন ঘুমের মধ্যে মা ও আব্দুল রহমানকে গুলি করে হত্যা করে। পরে আবদুল্লাহকেও গুলি করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, তাদেরকে হত্যা করে একটি রেস্ট হাউজে নিয়ে যায় তারা। সেখানে তাদের বাবাকে একই কায়দায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এরপর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনায় জড়িত থাকায় ভাই ও বোনকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাদের আদালতে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের রায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: আল আরাবিয়া