চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার’ ও গবেষণা কর্মশালা-২০২৬| বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গবেষক, শিক্ষক এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন| গবেষণায় বিশেষ অবদানের ¯^ীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদের ছয়জন শিক্ষককে ‘সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার’ প্রদান করা হয়| গবেষণা ও প্রকাশনা সেলের পক্ষ থেকে ছয়টি অনুষদ থেকে নির্বাচিত ছয়জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়| একই সঙ্গে গবেষণা প্রস্তাবনা প্রস্তুত, গবেষণা অনুদান ব্যবস্থাপনা এবং প্রকাশনা কার্যক্রম বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান| বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসাইন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন| সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নুর সাহাব, প্রকৌশল অনুষদ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, জীববিজ্ঞান অনুষদ থেকে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, কলা ও মানবিক অনুষদ থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ফারজানা ইয়াছমিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন সাগর ও বিজ্ঞান অনুষদ থেকে পদার্থবিদ্যা বিভাগের ড. মো. কাউসার আলম গবেষণার জন্য পুরস্কার লাভ করেন| অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সভাপতিত্বে কর্মশালার প্রথম পর্বে গবেষণা ও প্রকাশনা সেলের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ|