কক্সবাজারের টেকনাফ থানা এলাকার বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট| ১৩ জুলাই সোমবার সকাল ৬ টায় ওই এলাকায় ১ টি ইজিবাইকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয় | ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে|