২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিবআখতার আহমেদ।

তফসিল অনুযায়ী,আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্টমনোনয়নপত্র যাচাই-বাছাইকরা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে।

এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ীজাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গেবৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার।