ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বুধবার বলেছেন যে, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা এই মুহূর্তে খুবই কঠিন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। একই হামলায় নিহত হওয়া তার বাবার স্থলাভিষিক্ত হওয়ার পরও তিনি প্রকাশ্যে আসেননি।
পেজেশকিয়ান বলেন, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন, তবে যাই হোক, তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত বড় শক্তির উৎস, যাতে আমরা এগিয়ে যেতে পারি।
মোজতবা খামেনি লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে থাকা অবস্থায় তার দৃশ্যমান অনুপস্থিতি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনার জন্ম দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত মাসে তার বাবার জানাজার আনুষ্ঠানিকতায়ও তিনি উপস্থিত ছিলেন না।
তবে মোজতবার পক্ষে অবস্থান নিয়ে পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করতে পেরেছেন তিনি এবং তার কাছ থেকে সৌজন্য ও অত্যন্ত সুদৃঢ় যুক্তি পেয়েছেন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান পরিস্থিতি কিছু বিদ্বেষপরায়ণ মানুষকে তাকে ভিন্নভাবে উপস্থাপন করার এবং তার একটি ভিন্ন ভাবমূর্তি তুলে ধরার সুযোগ করে দিয়েছে।