মহাদেবপুরে ১০ দিন ব্যাপী ভিডিপি প্রশিক্ষণের সমাপ্ত

লিয়াকত আলী বাবলু ঃ মহাদেবপুরে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করা হয়েছে । ২৭ আগস্ট বৃহস্পতিবার উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করেন। এসময় মহাদেবপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাস, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিয়া এবং উপজেলা প্রশিক্ষক মোঃ সজীব মিয়া উপস্থিত ছিলেন । এলাকায় শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং নিরাপত্তা দানের লক্ষ্যে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মোট ৬৪ জন শিক্ষিত যুব ও যুব মহিলাকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা আনসার অফিস। প্রশিক্ষনার্থীদের মধ্যে ৩২ জন যুবক এবং ৩২ জন শিক্ষিত যুব মহিলা রয়েছে।

১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট ১০ দিনের এ প্রশিক্ষণে নওগাঁ জেলা কমান্ডেন্ট হুমায়ন কবির ,নওগাঁ জেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম ,চান্দাস সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ , উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, আনসার ও ভিডিপি ব্যাংকের ম্যানেজার প্রশিক্ষণ প্রদান করেন । সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রশিক্ষণার্থীদের নানা ধরনের প্রশ্ন করলে প্রশিক্ষণার্থীরা তাঁর প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় । এ সময় উপজেলা নির্বাহী অফিসার ভালো প্রশিক্ষণ হয়েছে উল্লেখ করে আরো বলেন আপনারা সমাজের অন্যদের চাইতে এখন আলাদা । আপনাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নিয়ন্ত্রণ সহ সমাজের বিভিন্ন অনাচার দূর করতে এগিয়ে আসতে হবে । দেশের অন্যান্য বাহিনী বা সংস্থার সাথে যুক্ত হয়ে প্রশাসন বা সরকারকে নৈতিকতার সাথে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য যে, উপজেলা আনসার অফিস ২০২৬/২০২৭ অর্থবছরে প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত করল এবং উপজেলার বাঁকি ৯টি ইউনিয়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।