মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন -এমপি ফজলে হুদা

 

 

মহাদেবপুর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভায় রাসায়নিক সারের অপব্যবহার রোধে ১০ ইউনিয়নে উঠান বৈঠক করার নির্দেশ দিলেন ৪৮ নওগাঁ -৩ ( মহাদেবপুর- বদলগাছি ) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা।
৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা এ নির্দেশনা দেন।
উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সারের অনিয়ম নিয়ে সাধারণ কৃষক , মনিটোরিং কমিটির সদস্য সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
উপজেলায় সুষ্ঠুভাবে রাসায়নিক সার ব্যবস্থাপনার লক্ষ্যে এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সার ডিলারদের পক্ষে মেসার্স খৈতান
ট্রেডার্সের প্রোপাইটার শ্রী অমল খৈতান ও মেসার্স হাজী ট্রেডিং কর্পোরেশনের ডি এম আবু সাঈদ।
এ উপজেলায় ১০ ইউনিয়নে বিসিআইসির ১২ জন, বিএডিসির ২০ জন এবং খুচরা লাইসেন্সধারী ২১ জন রাসায়নিক সার ডিলার রয়েছে ।
মহাদেবপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক উপস্থাপিত তথ্যমতে কৃষকের প্র্যাকটিসের তুলনায় স্যারের বরাদ্দ অপ্রতুল। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন -অধিক ফলনের আশায় যদি সঠিক নিয়মে রাসায়িক সার ব্যবহার না করে প্রতিবছর বিশেষ করে ডিএপি সারের অপব্যবহার রোধ করতে না পারলে অবিলম্বে ভয়াবহ অবস্থা ধারণ করবে। অনুষ্ঠানে রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যবহারের প্রতি বেশি করে গুরুত্ব আরোপ করা হয়েছে। এমপি ফজলে হুদা সরকারি কর্মকর্তাদের ১০ ইউনিয়নে কমপক্ষে ১০ টি উঠান বৈঠকের আয়োজন করে সাধারণ কৃষকদের রাসায়নিক সারের অপব্যবহার রোধে সচেতন করার আহ্বান জানান । সেই সাথে দলীয় নেতাকর্মীদের তা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে ,প্রধান অতিথি এ অনুষ্ঠান শেষে জেলা পরিষদ ডাক বাংলায় মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সম্ভাব্য সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।#