বাঁশখালীতে ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী আমির খসরু

‘আপনাদের দুর্ভোগের কথা প্রধানমন্ত্রী জানেন’

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। ১৭ জুলাই (শুক্রবার) উপজেলার পৌরসভা ১নং ওয়ার্ড ভাদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর জনগণের দুর্ভোগের কথা জানেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষকে রান্না করে খাইয়েছি, চল্লিশ হাজার দুর্গতদের মাঝে চাল বিতরণ করেছি। নির্বাচিত বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। এসময় উপস্থিত ছিলেন চসিক মেয়য় ডা. শাহদাত আলম, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ এরশাদ উল্লাহ, স্থানীয় সাংসদ মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. রহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ওমর সানি আকন, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার প্রমুখ